নিউজিল্যান্ড নর্থ-বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা 

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আন্তর্জাতিক ডেস্ক:

 

নিউজিল্যান্ডে বসবাসরত উত্তরবঙ্গ মানুষের মধ্যে একতা ভ্রাতৃত্ব বন্ধনের সেতু নির্মানের লক্ষে গঠিত সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন নিউজিল্যান্ড নর্থ-বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

৩০ শে জানুয়ারী শুক্রবার নিউজিল্যান্ডের আউকল্যান্ড ডোমেইন পিকনিক স্পটে শতাধিক মানুষের উপস্তিতে বনভোজনটি উত্তরবঙ্গবাসীর এক মিলন মেলায় পরিনত হয়।

নিউজিল্যান্ডে বিভিন্ন এলাকায় বাংলাদেশের উত্তরবঙ্গের বসবাসকারীরা অংশগ্রহন করেন।

প্রথম বারের মতো অনুষ্ঠিত বনভোজনটি সবার আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।এর আগে সকালে শিশু কিশোর ও নবীন প্রবীন বনভোজনে আগতদের কে সকালের নাস্তায় আপ্যায়ন করা হয়।

 

নিউজিল্যান্ড নর্থ-বেঙ্গল সোসাইটির সভাপতি সানাউল এলাহী বাঁধনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় আগত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন।

 

উক্ত মিলনমেলায় সহ-সভাপতি এমডি হাসান রশিদ আপু, কোষাধ্যক্ষ মেরিনা খাতুন,সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিল্টন, সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাহের নেগার মিম,সদস্য বিষয়ক সম্পাদক এমডি মিথুন, ক্রীড়া সম্পাদক সুলতান আরিফ, কার্যনির্বাহী সদস্য আনামুল হক, শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

বনভোজনে সকল বয়সের জন্য খেলাধূলার আয়োজন করা হয়।মূল আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র।

দুপুরে মিলন মেলায় অংশগ্রহনকারী সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।

সবশেষে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহনকারী ও র‍্যাফেল ড্রয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন