মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে সাবেক ও বর্তমান জন প্রতিনিধিদের নিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান চলাকালীন সময়ে খাগড়াছড়ি বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক পাহাড়ি-বাঙালি নেতাকর্মী জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের মনোনিত প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলটিতে যোগ দেন তারা।
খাগড়াছড়ি শহরের কলাবাগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময় সভায় এই যোগদান অনুষ্ঠানে ছিলেন জেলার ৯টি উপজেলার সাবেক ও বর্তমান পাহাড়ি-বাঙালি জনপ্রতিনিধিসহ জেলা বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা।
সভার প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আপনাদের ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। আপনাদের এগিয়ে এসে এই ক্রান্তিকাল অতিক্রম করে গণতন্ত্র উত্তরণে ভূমিকা রাখতে হবে।’
এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপি সহ- সাধারণ সম্পাদক মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম।









