মো.মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের অন্যতম জনপথ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে সম্প্রীতির আলো ছড়িয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
তিনি পাহাড়ে বসবাসরত জাতি বর্ণ নির্বিশেষে সকলের মন জয় করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।ধানের শীষের প্রতিকে তিনি ভোট পেয়েছেন ১৫১০৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮৩১৫ ভোট। এছাড়া জামায়াতে ইসলামীর ১১ জোট প্রার্থী এয়াকুব আলী চৌধুরী ৫৮৫৪৫ এবং স্বতন্ত্র প্রার্থী সমিরন দেওয়ান পেয়েছেন ৪৭৯১০ ভোট।
ওয়াদুদ ভূইয়ার এই ঐতিহাসিক জয়ে পিছিয়ে পড়া পার্বত্য এলাকার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে।
তারা মনে করেন ওয়াদুদ ভূইয়ার দলের জন্য ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করবেন বিএনপি।
পার্বত্য খাগড়াছড়িবাসী আগামীর মন্ত্রী সভায় তাকে দেখতে চান।









