খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) এর প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া’র পক্ষে প্রতিদিনের মতো ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা করছেন জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সনাতনী নেতৃবৃন্দরা।

 

মঙ্গলবার বিকেলের দিকে খাগড়াছড়ি পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেটে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন খাগড়াছড়ি জেলা বিএনপি ধর্ম বিষয় সম্পাদক ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার।

 

এ সময় খাগড়াছড়ি বিএনপি সদর উপজেলা কমিটির সিনিয়র সহ- সাধন দে ( বিএনপি সাধন) সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের সভাপতি আশীষ ভট্টাচার্য, খাগড়াছড়ি শংকরমঠ পার্থ সারথি আশ্রমের সভাপতি শিব শংকর দেব, লক্ষী নারায়ণ মন্দিরের সহ – সভাপতি বাবুল দেব, সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য সুজিত চৌধুরী সহ বিপুল সংখ্যক সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় খাগড়াছড়ির উন্নয়নের জন্য পাহাড়ি ও বাঙ্গালীর সম্প্রীতির প্রতীক ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড সহ আটটি প্যাকেজের মাধ্যমে অবহেলিত পাহাড়ের সাধারণ মানুষের কষ্ট লাঘবে খাগড়াছড়ি মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভূইয়া কাজ করে যাবেন বলে জানান ভোটারদের।

তাদের ভোটে ওয়াদুদ ভূইয়া সংসদে গেলে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি উপজেলা, শহর এমনকি গ্রাম পর্যায়ে ওয়াদুদ ভূইয়া’র উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা।

মন্তব্য করুন