খুলনা জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ মোড়, সঙ্গীতার মোড় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা জুড়ে গণসংযোগ ও পথসভা করেন।গণসংযোগকালে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় সাধারণ ভোটারদের মাঝে হাতপাখা মার্কার পক্ষে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।গণসংযোগ শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতী আমানুল্লাহ বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সাধারণ জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায় এবং ‘নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ’ গঠনে তিনি অঙ্গীকারবদ্ধ।তিনি বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হাতপাখার প্রার্থী নিরলসভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, মোঃ শোয়েবুর রহমান, নগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ মঈন উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ মহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ শাহ জালাল, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।









