গাইবান্ধার ৫-আসনে ৪টি জামায়াত,১টিতে বিএনপির জয়

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসাদুজ্জামান রুবেল:‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা  চারটি আসনে জামায়াতে ইসলামী ৪টি এবং  জাতীয়তাবাদী দল বিএনপির ১ প্রার্থী জয়লাভ হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ)দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক

 

মাজেদুর রহমান ১,১৬,১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯,৬১৪ ভোট।‎গাইবান্ধা-২:(সদর)জামায়াতের মো. আব্দুল করিম সরকার ১,২১,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯১,৩০৩ ভোট এবং মো. আব্দুর রশীদ সরকার ২০,৯৮৭ ভোট।‎গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী)দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম লেবু ১,৫৬,৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যাপক ডা.সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩০,৩৬৯ ভোট।‎গাইবান্ধা-৪:(গোবিন্দগঞ্জ)ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শামীম কাওছার লিংকন ১,৩৬,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার পেয়েছেন ১,৩০,০০০ ভোট।‎গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি)দাঁড়িপাল্লা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ৮৭,৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ফারুক আলম পেয়েছেন ৭৩,২৮৯ ভোট।১৪,৩২৮ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।

 

মন্তব্য করুন