খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনাবাহিনীর যৌথ অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ সহ হৃদয় কর্মকার কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা সেনাবাহিনীর মেজর ইমরান এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে
ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দুইটি অবৈধ বিদেশী পিস্তল, একটি রিভলভার, একটি শর্ট গান, একটি এলজি, দুইটি পিস্তল ম্যাগাজিন, একটি রিভালভার ম্যাগাজিন, নয় রাউন্ড পিস্তল এমুনিশন, দশ রাউন্ড শর্ট গান এমিনেশন, পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি এবং বিস্ফোরক প্রস্তুতির উপকরণ সহ হৃদয় কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গুইমারা সেনাবাহিনীর মেজর ইমরান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধ মূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।









