তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন ও সম্প্রীতির আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটেরর

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

তিন পার্বত্য জেলাসহ সারা দেশের নির্বাচিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের প্রতি জনগণের যে আস্থা প্রকাশ পেয়েছে, তা পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নের প্রতি এক বিশাল প্রত্যাশা। সিএইচটি সম্প্রীতি জোট সর্বদা পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির পক্ষে সোচ্চার। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত আপনাদের নেতৃত্বেই এই অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ সম্ভব।

 

এই সুদৃঢ় বিশ্বাস থেকে, নির্বাচিত সংসদ সদস্যবৃন্দের প্রতি সিএইচটি সম্প্রীতি জোট-এর পক্ষ থেকে জানাচ্ছি নিম্নলিখিত আহ্বান, শান্তি চুক্তি বাতিল- অবিলম্বে পাহাড়ে সকল জাতির মাঝে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য শান্তি চুক্তি বাতিলের জন্য সংসদে উত্থাপন করে

কোনো বৈষম্য না করে অবাঙ্গালি-বাঙালি সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করুন।

ভূমি অধিকার রক্ষা- পাহাড়ের জনগোষ্ঠীর ভূমি ও বাসস্থান অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিন এবং জলবায়ু উদ্বাস্তুসহ ভূমিহীন পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা। সম্প্রীতি বজায় রাখা- বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সামাজিক সম্প্রীতি ও সহবস্থানের ঐতিহ্যকে ধরে রাখতে সকল প্রকার বিভেদমূলক রাজনীতি পরিহার করে সকল নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে একটি ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা।

 

সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন,

সিএইচটি সম্প্রীতি জোট পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আপনাদের সাথে সার্বক্ষণিক কাজ করতে এবং গঠনমূলক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশাবাদী, আপনারা জনগণের ম্যান্ডেট অনুযায়ী এই অঞ্চলকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী মডেল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

মন্তব্য করুন