মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মুখোমুখি বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। লিথুনিয়ায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
রোববার (৯ জুলাই) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
এরদোয়ানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় প্রেসিডেন্টের বৈঠকে ‘ন্যাটোতে ইউক্রেনের অবস্থান, সুইডেনের ন্যাটো সদস্যপদ এবং এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে’ আলোকপাত করা হবে। মূলত তুরস্ক এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে চাইছে। তবে বৈঠকটি ঠিক কবে হবে, তা বিবৃতিতে জানানো হয়নি।
ন্যাটো আয়োজিত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলনের আগে সোমবার আলোচনায় বসবেন এরদোয়ান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডেনের ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার বিষয়ে তুরস্কের আপত্তি তুলে নিতে এরদোয়ানকে রাজি করাবেন বলে আশাবাদী ক্রিস্টারসন।
এরদোয়ানের কার্যালয় বলেছে, সুইডেনের সদস্যপদ পাওয়া না পাওয়ার সঙ্গে মার্কিন ফাইটার জেট কেনার জন্য তুরস্কের আকাঙ্ক্ষাকে যুক্ত করা ঠিক নয়।
এর আগে রোববার সুইডেনকে তুরস্কের সমর্থন পেতে সন্দেহভাজন কুর্দি জঙ্গিদের কঠোরভাবে দমন করার ব্যাপারে নিজের দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। অবশ্য বাইডেনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডেন তার সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন এনে সঠিক কিছু পদক্ষেপ নিয়েছে।’
তবে এরদোয়ান পুনরাবৃত্তি করেছেন, সুইডেনের কুর্দিপন্থি গোষ্ঠীগুলোকে স্টকহোমে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত সেই পদক্ষেপগুলোকে কার্যত বাতিল করে দিয়েছে।
নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব নিযুক্ত হলেন রামগড়ের কৃতি সন্তান হাসনাত মোর্শেদ ভূইয়া
রামগড়ে রমজানের প্রথমদিনে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্র নিয়ে অনিয়মের অভিযোগ
সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ অনু্ষ্ঠিত
ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন বাইডেন-এরদোয়ান
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মুখোমুখি বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। লিথুনিয়ায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
রোববার (৯ জুলাই) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
এরদোয়ানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় প্রেসিডেন্টের বৈঠকে ‘ন্যাটোতে ইউক্রেনের অবস্থান, সুইডেনের ন্যাটো সদস্যপদ এবং এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে’ আলোকপাত করা হবে। মূলত তুরস্ক এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে চাইছে। তবে বৈঠকটি ঠিক কবে হবে, তা বিবৃতিতে জানানো হয়নি।
ন্যাটো আয়োজিত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলনের আগে সোমবার আলোচনায় বসবেন এরদোয়ান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডেনের ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার বিষয়ে তুরস্কের আপত্তি তুলে নিতে এরদোয়ানকে রাজি করাবেন বলে আশাবাদী ক্রিস্টারসন।
এরদোয়ানের কার্যালয় বলেছে, সুইডেনের সদস্যপদ পাওয়া না পাওয়ার সঙ্গে মার্কিন ফাইটার জেট কেনার জন্য তুরস্কের আকাঙ্ক্ষাকে যুক্ত করা ঠিক নয়।
এর আগে রোববার সুইডেনকে তুরস্কের সমর্থন পেতে সন্দেহভাজন কুর্দি জঙ্গিদের কঠোরভাবে দমন করার ব্যাপারে নিজের দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। অবশ্য বাইডেনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডেন তার সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন এনে সঠিক কিছু পদক্ষেপ নিয়েছে।’
তবে এরদোয়ান পুনরাবৃত্তি করেছেন, সুইডেনের কুর্দিপন্থি গোষ্ঠীগুলোকে স্টকহোমে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত সেই পদক্ষেপগুলোকে কার্যত বাতিল করে দিয়েছে।
মন্তব্য করুন
শিরোনাম
প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সানাউল এলাহী বাঁধন
বাগেরহাট ফকিরহাটে ট্রাকচাপায় (১)মোটরসাইকেল আরোহী নিহত।
বাগেরহাটের রামপালে সাংবাদিক তুহিনকে হুমকির অভিযোগে থানায় জিডি
রামপালে মডেল কেয়ারটেকার আল মামুনের তদন্ত শুরু ঘুষের টাকা ফেরতের অঙ্গিকার