লিয়াকত হোসেন , রাজশাহী:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নিউজিল্যান্ডে বসবাসরত উত্তরবঙ্গ মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন নিউজিল্যান্ড নর্থ-বেঙ্গল সোসাইটির সভাপতি সানাউল এলাহী বাঁধন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তায় এ আহবান জানান তিনি।
বার্তায় সানাউল এলাহী বাঁধন বলেন, রমজান মাস হলো আত্মসংযম, ত্যাগ ভ্রাতৃত্বের মাস। এই পবিত্র মাস আমাদের মাঝে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়।
আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র রমজান শিক্ষা ধারণ করে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খলা দূর হবে।









