পাবনায় পিআইবির উদ্যোগে নির্বাচনী রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাবনা প্রতিনিধি:

পাবনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) উদ্যোগে পাবনা ও নাটোর জেলার সাংবাদিকদের দুদিনব্যাপী নির্বাচনী রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

তিনি তার বক্তব্যে বলেন, দুইদিনের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচনী প্রতিবেদন তৈরিতে সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি শিক্ষাবিদ শিবজিদ নাগ, প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক উৎপল মির্জা প্রমুখ।

প্রশিক্ষক হিসাবে ছিলেন ফ্রিল্যান্সার সাংবাদিক জিয়াউর রহমান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান।

দুইদিনের প্রশিক্ষণে সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনী রিপোর্টিং বিষয়ক চ্যালেঞ্জ উত্তরণের উপায় সম্পর্কে ধারনা প্রদান করা হয়।

এছাড়া নির্বাচনের আইন ও বিধিবিধান, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, গুজব, প্রোপাগান্ডা মোকাবেলা, ফ্যাক্টচেকিংসহ ছবি ও ভিডিও যাচাই করার নানা উপায় নিয়ে ধারনা, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য সীমা, আচরণ বিধিমালা, নির্বাচনী সাংবাদিকতা ও নৈতিকতা এবং নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণে পাবনা ও নাটোর জেলার ৫০ সাংবাদিক অংশ নেন।

 

 

মন্তব্য করুন