রামপালে মডেল কেয়ারটেকার আল মামুনের তদন্ত শুরু ঘুষের টাকা ফেরতের অঙ্গিকার

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি ।।

 

বাগেরহাটের রামপালে ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত শুরু। তদন্তকালে অভিযুক্ত আল মামুন ঘুষের টাকা ফেরৎ দেয়ার ঘোষণা দিয়ে অঙ্গিকার করে আবারো মুসলেকা দেন।

জানা গেছে, রামপাল উপজেলা মডেল কেয়ারটেকার আল মামুন মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন প্রকারের চাপ প্রয়োগ করে ঘুষ গ্রহণ করেন। এ বিষয়ে ভুক্তভোগীরা গত ২০১৯ সাল থেকে লিখিত অভিযোগ করে আসছেন। ইতিমধ্যে কয়েকবার তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহণের সুপারিশ করা হলেও তা আলোর মুখ দেখেনি। এভাবে ওই দুর্নীতিবাজ মামুন বার বার পার পেয়ে যাচ্ছে। শিক্ষকগণ অভিযোগ করেন তাদের ভুল বুঝিয়ে সাদা কাগজে স্বাক্ষর ও তার অপকর্মের তথ্য আড়াল করতে মানববন্ধন করিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা তদন্ত শুরু করেন। তদন্তের সময় ভুক্তভোগী হাওয়া সুলতানা, জিয়াউর রহমান ও আবুল হোসেনসহ একাধিক শিক্ষকগণ জানান, মডেল কেয়ারটেকার তাদের কাছ থেকে ঘুষ গ্রহন করেন। এ সময় তাৎক্ষণিকভাবে হাওয়া সুলতানাকে ৩০ হাজার টাকা ফেরৎ দেয়ার অঙ্গিকার করে ঘুষখোর আল মামুন।

এ বিষয়ে আল মামুন সকল অভিযোগ অস্বীকার করলেও এক পর্যায়ে তার সকল অপকর্মে সকল তথ্য বেরিয়ে পড়ে।

তার অপকর্মের বিষয়ে শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তদন্ত যা যা প্রমাণিত হয়েছে, সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লেখা হবে।

মন্তব্য করুন