মোঃ মাহফুজুর রহমান, খুলনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা মফস্বল প্রেসক্লাব।নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন।
খুলনা-১ আসন থেকে আমীর এজাজ খান,
খুলনা-২ আসন থেকে শেখ জাহাঙ্গীর হেলাল,
খুলনা-৩ আসন থেকে রকিবুল ইসলাম বকুল,
খুলনা-৪ আসন থেকে ভুল বারী হেলাল,
খুলনা-৫ আসন থেকে আলী আসগর লবি
এবং খুলনা-৬ আসন থেকে মো. আবুল কালাম আজাদ।
এবারের নির্বাচনে খুলনা জেলার এই ছয়টি আসনের মধ্যে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এবং দুইজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে। খুলনার রাজনৈতিক ইতিহাসে এই বিজয়কে গণতন্ত্র, পরিবর্তন ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।
খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নবনির্বাচিত সংসদ সদস্যরা যেন মহান জাতীয় সংসদে খুলনার মানুষের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন ও ন্যায্য অধিকারের কথা দৃঢ়ভাবে তুলে ধরেন—এই প্রত্যাশা সবার। তারা বলেন, মহান আল্লাহ পাকের নিকট দোয়া করি, যেন নবনির্বাচিত এমপিরা খুলনাকে একটি সুন্দর, পরিকল্পিত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে পারেন।
প্রেসক্লাবের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
নবনির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে খুলনায় সুশাসন প্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যদের পক্ষ থেকেও খুলনাবাসীর কাছে দোয়া কামনা করা হয়। তারা বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে তারা খুলনার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বদ্ধপরিকর।
খুলনার এই নতুন বিজয়ীদের হাত ধরেই আগামীর খুলনা হবে আরও নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ এমন আশাই ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।









