যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শারীরিক নির্যাতন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী  উপজেলার বেতকাপা ইউনিয়নের (বড় গোবিন্দপুর) গ্রামে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শারীরিক নির্যাতন করে অর্থলোভী পাষন্ড স্বামী সবুজ মিয়া।জানা যায় ৬ ফেব্রুয়ারি দুপুরে সবুজ মিয়ার বসতবাড়ি বেতকাপা ইউপির বড় গোবিন্দপুর গ্রামে সবুজ মিয়ার দাবিকৃত যৌতুকের টাকা নিয়ে তার স্ত্রী শারমিন আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে স্ত্রী শারমিন আক্তারের উপর চড়াও হয়ে অমানবিক নির্যাতন চালায় পাষন্ড স্বামী সবুজ মিয়া ধারালো অস্ত্র দিয়ে শারমিনের শরীরের আঘাত করে রক্তাক্ত করে।এসময় আহত শারমিনের ডাকচিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় গৃহবধূ শারমিন আক্তার লিমা কে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন দাযিত্বরত চিকিৎসক।

এঘটনায় শারমিন পিতা মমিনুল ইসলাম বাদী হয়ে সবুজসহ তিন জনকে আসামি করে পলাশবাড়ী থানায় এজাহার দায়ের করেন।এজাহার সূত্রে জানা যায়,বেতকাপা ইউপির নড়াইল গ্রামের মমিনুল ইসলামের মেয়ে শারমিন আক্তার লিমার সাথে পাশাপাশি বড় গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ মিয়া ইসলামের ছেলের সাথে ২৬-০৬-২৪ ইং তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।বিবাহের কিছু দিন পর থেকে অর্থলোভী সবুজ মিয়া বিভিন্ন সময়ে যৌতুকের টাকা দাবী করে।যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে ইতির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।এবিষয়ে এজাহারের পলাশবাড়ী অফিসার ইনর্চাজ সারোয়ার আলমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,এজাহার পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মন্তব্য করুন